আমেরিকার গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার: ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার পথ আরও কঠিন করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এবার গ্রিন কার্ডের আবেদনের জন্য অগ্রিম এক লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) জামানত বা ফি আরোপের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। মূলত স্বল্প আয়ের বিদেশিদের অভিবাসন সীমিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে মার্কিন প্রশাসন। ....
